সম্মেলনে ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দ সকল সভ্যদের নিয়ে সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. মাহবুবুল আলম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন বেপারী ও সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব আলী আকবর শেখ ইউনিয়ন নব-গঠিত ৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালীকরণে কাজ করার নির্দেশনা দেন এবং দুঃসময়ে দলের জন্য অবদানকারী ও ত্যাগী নেতা-কর্মীদের পাশে রাখার কথা উল্লেখ করেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বাচ্চু, শেখ মো. আহাদ লিয়াকত, মহসিন বেপারী ও দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা নেছার আহমেদ চৌধুরী ও আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলামের উপস্থাপনায় অতিথি হিসেবে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ডা. কামাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















