ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরম বিপাকে সাকিব,বোলিং একশন নিয়ে প্রশ্ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 308

বিপদ যেন পিছু ছাড়ছেনা সাকিবের, তার মধ্যে দেখা দিয়েছে নতুন সমস্যা। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন! এই যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।

সাকিব বল হাতে এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার আর ভালো কিছু নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।

জানা গেছে, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সঙ্গে ক্রিকেটে ফিরতে চান সাকিব।

ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব। ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান আরও কিছু দিন। তবে আসন্ন আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।

বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে। যদিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বোলারের সংখ্যাটাও খুব একটা বেশি না। কিন্তু যারাই নিষিদ্ধ হয়েছেন সকলকেই অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটে। দেখার বিষয় সাকিবের সঙ্গে কী হয়!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চরম বিপাকে সাকিব,বোলিং একশন নিয়ে প্রশ্ন

আপডেট : ০৭:৩৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪