হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড (টোরাগড় ও বদরপুর) শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন। সভায় প্রাক্তণ সাংসদ এম.এ মতিনসহ প্রয়াত নেতৃবৃন্দের মাগফেরাত কামনা ও সম্মানার্থে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা কামাল সুমন বলেন, দেশ ও জাতীর উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের রক্ত ও ঘামে আমরা ছোট, বড় ও শিল্প প্রতিষ্ঠানের মালিক। অথচ তাদের এই পরিশ্রমের টাকা পাচার করে গত ১৭ বছর কানাডার বেগম পাড়াসহ উন্নত দেশগুলোতে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও নেতাকর্মীরা। আমরা চাই, সরকার তাদের দেশের টাকা ফিরিয়ে আনুক।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালীকরণে এবং আগামি দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আর ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে বিএনপির কেন্দ্রিয় নির্দেশনা এবং সাংগঠনিক চেইন অব কমান্ড মেনে চলতে হবে।
৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত তালুকদারের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, পৗর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মুক্তার ও আবুল খায়ের মৃধা, সাবেক কাউন্সিলর এমরান মুন্সী।
ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রাজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওলি মিয়ার পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির মজুমদার, ওয়ার্ড সাবেক সহ-সভাপতি ও, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ, পৌর স্বেচ্ছাসেবক সেবক নেতা ঝুটন আহমেদ, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন বেপারি, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ।।
সভায় অতিথি হিসেবে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, যুবনেতা জসিম মজুমদার, বিক্রম হোসেন, ওয়ার্ড ছাত্রনেতা মাইনুদ্দিন মৃধা, হোসেন খাঁনসহ উপজেলা ও পৌর এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা বাস্তবায়নে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি ইকবাল, মাসুম, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত, বাসু মিয়া, জসিম, আহসান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ, অর্থ সম্পাদক মিঠু, প্রচার সম্পাদক জাফর, সহ-প্রচার সম্পাদক মানিক, সদস্য রাশেদ, দুলাল খন্দকার, শাহপরান, দেলোয়ার হোসেন, আজগর মুন্সী, মনির, আমির, জলিল, খলিল, লোকমান, কামাল, ফরহাদ, রুবেল, স্বপন মৃধা, ইলিয়াস, বাদশা মিয়া, ইব্রাহিম, রিয়াদ, জাহাঙ্গীর, লিটন ও রাকিবসহ দলীয় নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভূমিকা পালন করেন।




















