ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ*ট*নায় আহত মাসুমের মৃ*ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • 51

হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাসুম হোসাইন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মাসুম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ^র গ্রামের মজুমদার বাড়ির আমিন মজুমদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ-সুহিলপুর-ধড্ডা সড়কের সিহিরচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম হোসাইন ওই সড়ক দিয়ে নিজ গ্রামের রাস্তায় প্রবেশের পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। এরপর রাজধানর একটি হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুম হোসাইন মৃত্যুবরণ করেন।

শুক্রবার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মাসুম হোসাইনের অকাল মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বন্ধুমহলসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের স্বজন কালচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আউয়াল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ*ট*নায় আহত মাসুমের মৃ*ত্যু

আপডেট : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪