ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাঢ়ীকান্দি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • 28
মেধাবী জাতি গড়তে হলে খেলার কোন বিকল্প নেই
—জেলা বিএনপি নেতা আলমগীর সরকার
মতলব উত্তর দক্ষিণ রাঢ়ীকান্দি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নবুরকান্দি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।
তিনি বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলসহ আরো অনেকে।
ফুটবল টুর্ণামেন্টে ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে উত্তর রাঢ়ীকান্দি ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলকে গোল্ডকাপ ট্রফি ও পরাজিত দলকে ট্রফি প্রদান করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দক্ষিণ রাঢ়ীকান্দি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪