ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 30
চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া টু রহিমানগর সড়কের কান্দিরপাড়গামী সংযোগ সড়কের পাশে রেইন্ট্রি কড়ই গাছের গোড়া‌ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এসব গুলি উদ্ধার করা হয়। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল  হালিম।
তিনি বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় কচুয়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও চাঁদপুর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহন করে। এসময় লুণ্ঠিত ৭.৬২ এম.এম. পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য,গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গনপিটুনি দিয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে হত্যা করা হয়। হত্যার পর তার কাছে থাকা ৭.৬২ এমএম পিস্তলটি লুঠ করে নেয় হামলাকারীরা। প্রায় ৪ মাস পর যৌথবাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গুলি কচুয়া থানায় জব্দ দেখানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যৌথ বাহিনীর অভিযানে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার 

আপডেট : ০২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪