ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ব্যবসায়ী কামাল হোসেনকে নৃশংস সন্ত্রাসী হামলা ও চাঁদা  দাবির প্রতিবাদে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 28

চাঁদা না পেয়ে শাহরাস্তি উপজেলার
কালিয়াপাড়ায় কাপড় ব্যবসায়ী কামাল হোসেনের উপর নৃশংস সন্ত্রাসী হামলা  ও চাঁদা  দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে হকার্স ব্যবসায়ীরা।
২৫ নভেম্বর সোমবার বিকেলে কালিয়াপাড়া বাজার হকার্স মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতা মোঃ কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের বলেন, কালিয়াপাড়া বাজারে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না। বাজারের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন এসকল অপরাধীরা সাধারণ ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজি করছে, চাঁদা না পেয়ে তাদের উপর হামলা করছে, আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় বাজার ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যাবসা পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন। উল্লেখ্য গত ২২ নভেম্বর মোহাম্মদ আলী, সফিউল হক শিশির, আরিফ ও বোরহান ব্যাবসায়ী কামাল হোসেনের নিকট ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে কামাল হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেদম মারধর করা হয়। এ বিষয়ে কামাল হোসেন বাদী হয়ে উপরুক্তদের বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ব্যবসায়ী কামাল হোসেনকে নৃশংস সন্ত্রাসী হামলা ও চাঁদা  দাবির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪