ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটিলা পূর্ব ইউনিয়নে বিদেশীগামি, অবস্থানরত ও ফেরত বা প্রতারিত ব্যক্তিদের সহযোগিতায় অবহিতকরণ সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • 30

হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় স্থানীয় অংশীজনের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সহযোগী সংস্থা সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (সিএসডি) ও হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় হাজীগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)। সভায় অভিবাসী (বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি) এবং তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, সিসিডিএ’র প্রোগ্রাম অফিসার মো. ইমাম হাসান মজুমদার।

এছাড়াও সভায় সিমস্ প্রকল্প বিভিন্ন পর্যায়ে যে সকল তথ্য সেবা প্রদান করে তার আলোকপাত এবং অভিবাসন প্রক্রিয়া সহজিকরন, বিভিন্ন সমস্যা ও প্রতিকারে করনীয় কি তা আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, আগামি চার বছর এ প্রকল্পের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সচেতনমূলক কার্যক্রম, সালিশি ও আইনি সেবা প্রদান করা হবে।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করে, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি সদস্য মো. আবু ইউছুফ রাজু পাটওয়ারী, মো. রহমত উল্যাহ্ ভুইয়া ও মোসা. শিরিনা বেগম, সুধীজনদের মধ্যে মো. জহির হোসেন প্রধানীয়া। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সিসিডিএ’র উপজেলা সমন্বয়কারী উম্মে সালমা সাম্মী। সিসিডিএ’র হাটিলা পূর্ব ইউনিয়নের সোশ্যাল মোভিলাইজার ঊষা দাসের উপস্থাপনায় এবং সাকিল রহমান সার্বিক তত্ত্বাবধানে সভায় এসময় ইউপি সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাটিলা পূর্ব ইউনিয়নে বিদেশীগামি, অবস্থানরত ও ফেরত বা প্রতারিত ব্যক্তিদের সহযোগিতায় অবহিতকরণ সভা

আপডেট : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪