ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে জমি লিখে না দেয়ায় বাবা-মাসহ ৪ জনকে কুপিয়ে আহত | Rknews71

অনলাইন ডেস্কঃ

শেরপুরে জমি লিখে না দেয়ায় ছেলের শাবল ও ধারালো দায়ের আঘাতে বাবা-মাসহ পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে পাষন্ড ছেলে। ঘটনাটি ঘটেছ ১৫ মে রবিবার সন্ধা ৬টা সদর উপজেলার বাজিতখিলা গ্রামে। পরে এলাকাবাসী ও অন্যান্য আত্মীয়রা আহতদের উদ্ধার করে রাত ৮টায় তাদের সদর হাসপাতালে ভর্তি করেন । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

হাসপাতালে ভর্তি আহতরা জানায়, দীর্ঘ দিন থেকে বাজিতখিলা পূর্ব কুমরি গ্রামের মফিজ মিয়ার ৭ পুত্র সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র মো. শাহজাহান মিয়া বাবার কাছ থেকে জোর পূর্বক জমি লিখে দেয়া চাপ স্মৃষ্টি করে আসছিলো।

ঘটনার দিন রোববার সন্ধার পূর্বে পাষন্ড ছেলে শাহজাহান মিয়ার বাড়ির সামনে দিয়ে বাবা মো. মফিজ উদ্দিন যাওয়ার সময় সে তার বাবাকে পূর্বের ন্যায় আবারও জোড় পূর্বক জমি লিখে দেয়ার জন্য চাপ দেন। এতে বাবা মো. মফিজ উদ্দিন অস্বীকৃতি জানালে ছেলে শাহজাহান (৫০) ও তার পুত্র মজনু মিয়া (১৮) এবং তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) মিলে তার বাবার উপর শাবল ও দা নিয়ে হামলা চালায়।

এসময় বাবা মফিজ মিয়া গুরুতর আহত হলে তার ডাক চিৎকারে স্ত্রী লাল বানু বেগম (৬২), অপর ছেলে লুৎফর রহমান (৪৩) ও পুত্রবধু শাহিনা বেগম (৩৮) তাকে ফেরাতে আসলে তাদেরও মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ঘটনার ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেলেকে জমি লিখে না দেয়ায় বাবা-মাসহ ৪ জনকে কুপিয়ে আহত | Rknews71

আপডেট : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২