ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ইশরাকের মৃত্যু | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইশরাক হোসেন নামের ১২ বছর বয়সি এক কিশোর মারা গেছে। সোমবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের গুড় বেপারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। নিহত কিশোর ওই বাড়ির মো. ইউসুফ আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে মো. ইশরাক হোসেন নিজ বসতঘরে পাখার সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ইশরাক মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ইশরাকের মৃত্যু | Rknews71

আপডেট : ০৪:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২