ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 32
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলার উদ্যোগে “জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ”উপলক্ষে ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষে চাঁদপুর জেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর)  বিকেলে গণ অধিকার  পরিশোধ কার্যালয়ে আয়োজিত সভায় চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরনবী আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  জেলা ছাত্র শিবিরের সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. পাপন, সৈয়দ সাকিবুুল ইসলাম, মো. রাকিব ভূইয়া। চাঁদপুর জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মো. রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. সিয়াম হোসেন খাঁন, চাঁদপুর জেলা ছাত্র মজলিজের প্রতিনিধি ইসমাঈল, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ পারভেজ, রুবেল, ওহিদুল, শাওন, নাজিম ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক বলেন, দেশমাতৃকা রক্ষায় এবং চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় একসাথে সকল ছাত্র সংগঠনগুলোকে কাজ করে যাওয়ার জন্য আহ্বান করেন। এই সময় তিনি আরো বলেন চাঁদপুরে ফ্যাসিবাদের দোসরদের কোন ভাবেই ঠাই দেওয়া হবেনা আর আমরা চাঁদপুরের ছাত্র সংগঠন গুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।  অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় সংকট মোকাবিলায় ছাত্রসমাজের ঐক্যের বিকল্প নেই। জাতীয় স্বার্থে কাজ করার জন্য আমাদের একটি সম্মিলিত চেতনা প্রয়োজন, যা বৈষম্যবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে সহায়ক হবে।
বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রেরণা দেয়। এই চেতনার আলোকে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাব। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের কার্যক্রম এই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সভায় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বৈষম্য, ফ্যাসিবাদ এবং অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা শুধু একটি সময়কাল নয়, বরং এটি জাতির ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

আপডেট : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪