ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • 29
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের বাতানপাড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের বাতানপাড়া মাদ্রাসা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর উদ্যোগে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ১নং বিএনপির সভাপতি রওশন আলী, থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী, বিএনপি নেতা শহীদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হওয়ার কারণে আমরা আজ সকলেই খুশি ও আনন্দিত। কিন্তু একটি দল মোটেও খুশি নন, আজ তারা মনে কষ্ট নিয়ে আছেন। তারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা মানুষের অধিকার হরণ করেছে, তারা আইনের অনুশাসনকে ধ্বংস করে দিয়েছে। তারা আজকে অপরাধের কারণে পলাতক জীবন যাপন করছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সিদ্ধিরগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন 

আপডেট : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪