ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে অবৈধ ইজিবাইক স্ট্যান্ড: শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 34

চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দীর্ঘদিন ধরে একটি অবৈধ ইজিবাইক স্ট্যান্ড গড়ে উঠেছে। চাঁদপুরের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের স্ট্যান্ড দেখা না গেলেও, শুধুমাত্র এই বিদ্যালয়ের সামনে এ দৃশ্য চোখে পড়ে। স্কুল ছুটি হওয়া সময় রাস্তা জ্যাম হয়ে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এছাড়া, পাশের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও এলোমেলোভাবে রাখা ইজিবাইকগুলো শিক্ষার্থীদের জন্য বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করছে। রাস্তা পারাপারের সময় এবং পাশ দিয়ে চলার সময় সামনের দৃশ্য অবরুদ্ধ হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ স্ট্যান্ডের কারণে বিদ্যালয়ের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষার্থীদের অভিযোগ, লাইসেন্সবিহীন এসব ইজিবাইক পৌরসভার অনুমোদন ছাড়াই স্ট্যান্ড করে। এছাড়া, স্ট্যান্ড ঘিরে কিশোর গ্যাংয়ের আনাগোনাও বাড়ছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে এ স্ট্যান্ডের বিরুদ্ধে লড়াই করে আসছে। তারা জানায়, ২০০৯ সাল থেকে এ স্ট্যান্ড বন্ধ করার দাবিতে নানা আন্দোলন হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খাতুন মজলিসের সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পৌরসভায় স্মারকলিপি জমা দিয়েছিল।

সাবেক মেয়রের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রভাব থাকার কারণে এ স্ট্যান্ড এখনো বন্ধ করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, স্কুল চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে ইজিবাইক পার্কিং নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে সতর্কবার্তা সত্ত্বেও চালকরা নিয়ম ভঙ্গ করে বিদ্যালয়ের সামনে ইজিবাইক স্ট্যান্ড চালিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার প্রতি দ্রুত এ অবৈধ ইজিবাইক স্ট্যান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন স্ট্যান্ড থাকা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

চাঁদপুরের প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই আশা করছে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে অবৈধ ইজিবাইক স্ট্যান্ড: শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

আপডেট : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪