ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 31

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বেড়েছে । তবে এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ কিছুটা নিন্মগতি। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ২৮১০ জন। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত আছে ২৫৮জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫৬জন।

২৪ ঘন্টায় ২৫ জনসহ এ বছর পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ২৭৫৪ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪