মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ-শাহরাস্তির উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালি বাস্তবায়নে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (১৫ ডিসেম্বর) বিকালে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়নের ৬ থেকে ৯নং ওয়ার্ড নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ রাজনীতিবীদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠুর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ ৬ থেকে ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর (সোমবার) আয়োজিত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।
সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর পাটওয়ারী বকুল, বিএনপি নেতা ও ইউপি সদস্য আতিকুর রহমান পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য জামাল মেম্বার, বিএনপি নেতা শহিদুল ইসলাম দুলাল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম চৌধুরী, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির।
আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রিপন মোল্লা, ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুল করিম, যুবনেতা রহমত উল্যাহ্, হেলাল উদ্দিন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক নেতা আব্দুল করিম প্রমুখ। এসময় যুবনেতা শাহজালাল সোহাগ, তারেক আজিজ, সোহেল সরকার, জুয়েল তপদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















