ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবব উত্তরের গাজীপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী যাত্রা বিজয় বসন্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 37
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রাপালা নতুনভাবে মানুষকে আনন্দ দিতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী যাত্রা বিজয় বসন্ত। রোববার (৫ জানুয়ারী) রাতে গাজীপুর যুব সমাজের উদ্যোগে ‘বিজয় বসন্ত’ নাটক মঞ্চস্থ করা হয়েছে। যাত্রাপালা অনুষ্ঠান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন, মতলব উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, মতলব উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, মোস্তফা মাঝি, যুবদলে সাধারণ সম্পাদক মো. মোকশেদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিন রানা, পরিচালনায় নাছির, ছাত্রনেতা সিহাব, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মুক্তার।
সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ জামান টিপু বলেন, এ দেশের লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রূপায়ব যাত্রাপালা। লোকসংস্কৃতির যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম যাত্রাপালা। যারা যাত্রাপালা দেখেন তাদেরও বিবেক চর্চা হয়। দেশজ ঐতিহ্যের সঙ্গে মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিকাশ ও বিস্তার ঘটেছে। সে কারণে আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তাই তৃণমূল মানুষের প্রিয় শিল্পমাধ্যমটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যে কিছুক্ষনের জন্য অতীতের সেই গল্পে হারিয়ে যায় সকলে। সকল শ্রেনী পেশার মানুষ আনন্দে আত্নহারা এবং এমন আয়োজন যুগ যুগ ধরে চলুক, এই প্রত্যাশা সকলের।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

মতলবব উত্তরের গাজীপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী যাত্রা বিজয় বসন্ত

আপডেট : ১০:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫