ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শাহ্তলীতে আসছেন গিয়াসউদ্দিন আত-তাহেরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের উত্তর শাহ্তলী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ৫ম বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল।

আজ বিকেল ৩টা থেকে চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহ্তলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী বক্তারা অংশ নেবেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের চেয়ারম্যান স্বপন মাহমুদ।

এছাড়া ওয়ায়েজিনে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফেজ মুফতি আহসান উল্লাহ নেছারী, হযরত মাওলানা আব্দুল হালিম, হযরত মাওলানা হোসাইন আহমেদ সবুজ চাঁদপুরী, হযরত মাওলানা নাঈম শেখ আল-কাদেরী ও হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জামাল।

মাহফিল পরিচালনায় রয়েছেন মো. নূরে আলম গাজী, সভাপতি, ফিকরুল্লাহ ইসলামীয়া যুব কমিটি, শাহ্তলী, চাঁদপুর।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ ও দোয়ার মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

আজ শাহ্তলীতে আসছেন গিয়াসউদ্দিন আত-তাহেরী

আপডেট : ০১:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬