ফরিদগঞ্জ থানা পুলিশ ৯ জানুয়ারি বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার সহ গাঁজা কারবারি সুমন নামে আসামী কে গ্রেপ্তার করে পুলিশ। অপর এক পুলিশের অভিযানে সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী সেলিম খান, নাঈম প্র: সুজন, রাহেলা খাতুন নামে আসামীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানায় কর্মরত এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার উত্তর কেরোয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী মোঃ সুমন (৩৭) পিতা মৃত নুরুল ইসলাম থেকে ৪শত গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করেন এবং অপর এক অভিযানে থানার এ এসআই মোঃ জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম খান পিতা মৃত হাবিব খান গ্রাম সন্তোষপুর এবং এ এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ এক বচরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি নাঈম প্র: সুজন পিতা আবুল বাশার ঢালী গ্রাম দক্ষিণ আটপাড়া এবং এ এসআই মোঃ ছগির হোসেন সঙ্গীয় ফোর্স সহ জি আর পরোয়ানা ভূক্ত আসামি রাহেলা খাতুন স্বামী মৃত রফিক পাটোয়ারী গ্রাম সন্তোষপুর আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী সুমন এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অপর আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামীদের কে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।




















