ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • 307
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর মধ্যে হাজীগঞ্জের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১০ হাজার টাকা ও শাহরাস্তি উপজেলা ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বৃহস্পতিবার (১৯ মে) শাহরাস্তি  উপজেলার মেহের স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এর আগে বুধবার (১৮ মে) মো. নুর হোসেন রুবেল হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা | Rknews71

আপডেট : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২