ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • 50
উপজেলার খাজুরিয়া বাজারে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করেছে সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
ক্যাম্প পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ব্যাংক খাজুরিয়া এজেন্ট বাজার শাখার ম্যানেজার মো. খোকন গাজী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাছান গাজী, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যরা। অনুভূতি প্রকাশ করেন ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার ফয়সাল রানা ও শাহজালাল মেডিকেল সেন্টার কুমিল্লার ডাক্তার জান্নাতুল ফেরদৌস।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন একজন গাইনি ও একজন মেডিসিন ডাক্তার। দিনব্যাপী ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। পাশাপাশি বিনামূল্যে অসুস্থ রোগীকে ওষুধও প্রদান করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১১:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫