ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • 61
মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার মেঘনা নদীর এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি মশারী জাল ও ১টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে  মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।
ছবি-০২
মতলব উত্তরে অবৈধ বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ 

আপডেট : ০৯:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫