ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • 40
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে উপস্থিত হয়েছে শত শত মানুষ। ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বিশাল মিছিলের সম্বনয় করেন।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন বি.আর.ডি.বি মাঠে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
ফরিদগঞ্জ পৌর বিএনপির সমাবেশ হলেও বিভিন্ন অঞ্চল এবং ইউনিয়ন থেকে মিছিল এসে সমাবেশস্থলকে করেছে উৎসবমুখোর। এর মধ্যে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির মিছিলটি সবার দৃষ্টি কাড়ে। মিছিলে গুরুত্বপূর্ণ কয়েকজনের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আরিফ পাটোয়ারীসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল

আপডেট : ০৮:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫