ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 40
ফরিদগঞ্জের বালীথুবা পূর্ব ইউনিয়নে রান্না করা তরকারিতে বিষ মিশিয়ে  হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ডিসেম্বর) রাতে উপজেলার ২ নং বালীথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের (বড় ছৈয়াল) বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুস সোবহান জানান, প্রতিদিনের ন্যায় গতকাল আমার পরিবার দুপুর বেলায় রান্নাবান্না করে। দুপুরে খাওয়া খাওয়ার পর বাকি তরকারি গুলো ঘরের কিসিংরুমে জানালার পাশে চুলার উপর রেখে দেয়। রাতে খাবার গরম করতে গিয়ে দেখে এ গুলোতে বিষ মিশানো হয়েছে। আমি তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ও মেম্বারকে ঘটনাটি জানাই এবং পরের দিন থানায় অভিযোগ দেই।
এই ঘটনায় কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে আ: সোবহান বলেন, যেহেতু খাবারে বিষ দিতে আমরা কাউকে দেখি নাই সেই হিসেবে কাহারো পতি আমার সন্দেহ ছিল না। কিন্তু আমরা বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম এই সময় আমাদের বাড়ির সবুজ ,সজিব, ও শিল্পী বেগম এসে বেআইনিভাবে বাঘ বিতর্কে জড়িয়ে আমার ভায়রা ভাই রাজুর উপর আক্রমণ চালায় এবং তাকে রক্তাক্ত যখন করে। আমি থানায় যে অভিযোগ দিয়েছি  তাদের তিনজনের নাম দিয়ে অভিযোগ দিয়েছি।
গৃহিণী ঝরনা বেগম জানায়, সোমবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে খিদে লাগার পর কিসিং রুমে যায় সে। থালায় ভাত নিয়ে তরকারির হাঁড়ির ঢাকনা খুলতেই বিষের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে তার সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের ঘটনাটি জানায়।
 ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘তাৎক্ষণিক ঐ দিন  রাতে ঘটনাটি আ: সোবহান ছৈয়াল আমাকে জানান । আমি পরের দিন তাদের বাড়িতে গিয়ে রান্না করা তরকারি দেখি এবং তরকারিতে বিষ দেওয়া হয়েছে তা অনুভব করছি ওই তরকারিতে বিষ জাতীয় এন্ডিং দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নেক্কারজনক। যেহেতু আব্দুস সোবাহান থানায় অভিযোগ করছে আমি পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে থানায় অভিযোগের আলোকে অভিযুক্ত সবুজ, সজিব এর সাথে বাড়িতে গিয়ে ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি ।
ফরিদগঞ্জ থানার এস আই মোঃ আমজাদ হোসেন  বলেন, আমার কাছে একটি অভিযোগ আসছে আমি ঘটনাস্থালে গিয়ে প্রাথমিক তদন্ত করছি। আরো তদন্তের বাকি রয়েছে পুঙ্খানু তদন্তের পর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

আপডেট : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫