ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • 76
দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে.. উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া
শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে উপজেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) এর উদ্যোগে ইংলিশ ডোর’র উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইংরেজি মাধ্যম নিয়ামক হিসেবে কাজ করে। ইংরেজি ভাষা শিখলেই হবে না, চর্চায় রাখতে হবে। চর্চার মধ্যে থাকলে ধরে রাখতে পারবে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। ফাউন্ডেশন  আরো একটি কাজ করতে পারে, তা হলো প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে তাদেরকে ভাষা শিক্ষার একটি ক্লাস চালু করতে পারেন। দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল ও মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্মকর্তা শামছুল আলম সাঈদ প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

আপডেট : ০৫:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫