ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • 32

এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও
ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,
আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। বিএনপি জামায়াতসহ
বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ
জেলা ল²ীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।
ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী
হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া
হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার
প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না। এ
সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মর্কতা তাপস শীল, হাজীগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মর্কতা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট : ০৩:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫