ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেঘনা নদীতে কম্বিং অপারেশনে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 37

জাটকাসহ সব ধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এবং অবৈধ জাল নির্মুলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনের মাধ্যমে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা  মৎস্য অধিদপ্তর। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট। এ সময় জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দশানী এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন মাধ্যমে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

তিনি জানান, উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে অভিযান চালিয়ে দশানী এলাকায় ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মেঘনা নদীতে কম্বিং অপারেশনে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

আপডেট : ০৭:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫