ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে অনিয়ম ও অর্থলোপাটের অভিযোগে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • 37
উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় এবং অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্বাস উদ্দিন ও সোহেল খান এবং কলেজের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া।
বক্তারা তাদের বক্তব্য বলেন,  কলেজে গত কয়েক বছর ধরে অনিয়ম ও দুর্নীতি বাসা বেঁেধছে। কলেজের ৪ জন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে গৌরি রানী সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবৈধ ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজে জাল সনদ দিয়ে ৪ জন শিক্ষক এখনো চাকুরি করে যাচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনা অমান্য করে নির্ধারিত বিভিন্ন ফি’র নামে বহু গুণ অর্থ আদায় করছে অবৈধ ভাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই আমরা এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করছি।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে ফোন করলে তিনি কলেজের কাজে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে রয়েছেন বলে জানিয়ে কেটে দেন ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে অনিয়ম ও অর্থলোপাটের অভিযোগে মানববন্ধন

আপডেট : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫