ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের সার্বিক দিক নিদের্শনায় ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)অত্র থানায় কর্মরত এসআই/মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করিয়া চরমান্দারী এলাকা হইতে আসামীঃ ১। হাবিবুর রহমান বাবু (৪৩), পিতা-আবদুল মজিদ, গ্রামঃ পূর্ব চরপাড়া (তোরাব বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে আটক করে।
আটককৃত আসামির কাছ থেকে ২২৭(দুইশত সাতাশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রর নগদ-৪৫,০৫০/-টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামি হাবিবুর রহমান বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




















