বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় বিশ্বরোড থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহীম খলিল। তিনি বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও ছাত্র সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের পথচলা সংগ্রামের, তবে ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান, জেলা শাখার সাবেক সভাপতি আবু তাহের, জয়নাল আবেদিন, শেখ বেলায়েত, মহররম আলীসহ জেলা ছাত্রশিবিরের অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয় এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।




















