ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায়  ডাকাত আটক ।  আহত- ১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 26
চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি করার সময় ডাকাত দলের সদস্য ইয়াকুব (৩০)কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার রাত ২.২০ ঘটিকায় কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের বাড়িতে  এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী বিলকিছ আক্তার  জানান, গভীর রাতে পাশে গরুর খামারের গরু চুরি করার উদ্দেশ্যে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। ডাকাতদল তাদের থাকার ঘরের সামনের কলাপসিবল গেইট ও ঘরের পিছনের দরজায় তালা লাগিয়ে দেয়।  বাড়ির পিছনের গেইট খোলার আওয়াজ শুনে জানালা দিয়ে ডাকাত দলের সদস্যদের ঢুকতে দেখে মুঠোফোনে পাশের বাড়িতে থাকা আমার ভাসুর তাজুল ইসলাম ও অন্যান্য প্রতিবেশীকে  জানাইলে তারা দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতদের পাকড়াও করতে গেলে ডাকাত দল তাজুল ইসলামকে  কুপাতে গেলে তার ছেলে কলেজ ছাত্র রাকিব প্রতিহত করার সময় ডাকাতদলের দেশীয় অস্ত্রের  দিয়ে  তার ডান হাত ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা ডাকাত দলের সদস্য ইয়াকুবকে আটক করে ফেলে। অন্য ৪ ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। রাতে স্থানীয়রা  ডাকাত দলের সদস্য  কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ধেরেরা গ্রামের কাদেরের  ছেলে ইয়াকুব (৩০)কে  পার্শ্ববর্তী  কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদে  আটক রেখে কচুয়া থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে সিনিয়র এএসপি সার্কেল (কচুয়া ) মো. রিজয়ান সাঈদ জিকু,ওসি এম আবদুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি দা,তালা ও তালা কার্টার জব্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় রাতেই  আহত রাকিবকে কুমিল্লা মিডল্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
সিনিয়র এএসপি সার্কেল (কচুয়া )মো. রিজয়ান সাঈদ জিকু জানান ডাকাতির ঘটনায় আটককৃতকে জিজ্ঞসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায়  ডাকাত আটক ।  আহত- ১

আপডেট : ০৩:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫