ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 45

২০২৪-২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপজেলা মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজনে করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লাভলু। এসময় জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশ জাতীয় সম্পদ এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরও, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে উপকরণ দিচ্ছে সরকার, তার যথাযথ ব্যবহার থাকতে হবে। এবং এর প্রতি যত্নশীল হতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

আপডেট : ০৭:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫