ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 127
 ফরিদগঞ্জে দুই ইটভাটাকে  ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত (টিএনবি) ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও  পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহাবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. আব্দুল হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

আপডেট : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫