ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আমেরিকা প্রবাসির গাড়ীতে ডাকাতি, ৭০ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 29

চাঁদপুরের হাজীগঞ্জে এক আমেরিকা প্রবাসির গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসি লক্ষীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) তার মা নুরজাহান বেগম (৭০)সহ মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ভাড়াকৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৩৪১৭) নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পৌঁছালে একদল ডাকাত পিকআপ (মিনি ট্রাক) দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে তারা। ডাকাতরা 2০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার এবং কিছু নগদ টাকাসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমেরিকা প্রবাসির সঙ্গে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে কাজীরগাঁও চৌরাস্তা পর্যন্ত গত এক মাসে তিনটি প্রবাসির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে, এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি কিংবা কোনো তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসি সন্ধ্যায় মামলা করবেন বলে জানিয়েছেন। আমরা তদন্ত করছি এবং দ্রুত দোষীদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আমেরিকা প্রবাসির গাড়ীতে ডাকাতি, ৭০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫