ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 73

হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠিত ও সফলতা অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমী হতে হবে। সময়ের মূল দিতে হবে। পাশাপাশি যার যার ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী চলাফেরা করতে হবে। শিক্ষার্থীরা যার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, সে বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে ডিসিপ্লিন (শৃঙ্খলা) মেনে চলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহআলম প্রমুখ।

সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. জাকারুল্লাহ মজুমদার। এরপর সমবেত কন্ঠে জাতীয়  সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করা হয়।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষকরা। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫