ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে গাঁজা- ফেনসিডিল- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ফারুক বেপারীর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২ মার্চ) রাত্রে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন এর বিশকাটালি গ্রাম থেকে সেনাবাহিনী,ফরিদগঞ্জ থানা পুলিশ ও হাইমচর  থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ পিস ফেনসিডিল ও ১হাজার ১শত২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্ব থাকা লেফটেন্যান্ট নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই এরশাদ এর নেতৃত্বে এই যৌথ অভিযানে মাদকসহ ফারুক বেপারীকে আটক করা হয়। মাদক কারবারি ফারুক চাঁদপুর সদর থানার ১৩ নং হানার চর ইউনিয়নের গোবিন্দনিয়া গ্রামের বেপারি বাড়ির মৃত হোসেন বেপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, আটক ফারুক বেপারী বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য  আইনে মামলা দায়েরের পর সোমবার (৩ মার্চ) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে গাঁজা- ফেনসিডিল- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫