ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলীগঞ্জের ব্যবসায়ী স্বপনের মৃ*ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 30

হাজীগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্বপন (৩৮) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর-রাজাপুর সংলগ্ন এলাকায় এ দুুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ এলাকার মৃত জুনাব আলীর ছেলে। তিনি ইট-বালির ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, বুধবার দুপুরে এনায়েতপুর-রাজাপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শাহ্ সিমেন্টের একটি ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী স্বপন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিন রাত ১০টায় আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে নিহত স্বপনের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ব্যবসায়ী স্বপনের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজনসহ স্থানীয় ও এলাকায় এবং আলীগঞ্জে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, স্বপন নামের যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অর্থ্যাৎ হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলীগঞ্জের ব্যবসায়ী স্বপনের মৃ*ত্যু

আপডেট : ১২:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫