মতলব উত্তরের সূফী দরবারে উদ্যেগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৯ মার্চ সকালে উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ও সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার উপদেষ্টা মো. রবিউল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সভাপতি সাংবাদিক লোকমান হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সূফী দরবারের সভাপতি, সিকোট্যাক্সের কর্ণধার, কৃষি উদ্যেগত্তা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, সূফী সাধক আলহাজ্ব নাছির উদ্দীন সরকার আল-মাইজভান্ডারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এস আই আবু জাফর, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, অর্থবিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন, সমাজ সেবক মানিক সরকার, আক্তার হোসেন স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রায় ৫’শতাদিক হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।




















