ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে ৪ বছর বয়সি শিশুর মৃ*ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 19
হাজীগঞ্জে মো. আরিয়ান হোসেন নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব পাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আরিয়ান ওই এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আরিয়ান নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন লোকজন।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে আরিয়ানকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। এসময় তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা। সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পানিতে ডুবে ৪ বছর বয়সি শিশুর মৃ*ত্যু

আপডেট : ১২:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫