ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী যুবককে হামলাকারীদের হাত থেকে রক্ষা করলেন বিএনপি নেতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • 28

Oplus_131072

চাঁদপুরে প্রবাসী এক যুবককে হামলাকারীদের হাত থেকে রক্ষা করলেন জেলা বিএনপি নেতা ইলিয়াস পাটোয়ারী। ১ লা এপ্রিল মঙ্গলবার সদর উপজেলার কেতুয়া খান বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। আহত প্রবাসী মো. মাসুদ মোল্লা চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের আলোকে জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার উপাধি ইউনিয়নের বাকরা মোল্লা বাড়ীর রফিকের ছেলে মাসুদ মোল্লা (৩২) কে পূর্বের প্রবাস থাকাকালীন ব্যবসায়ী কোন্দলের জেরে এ হামলা চালায়।
হামলাকারীরা হলেন একই এলাকার রফিক মোল্লার ছেলে আল আমিন, আবুল কাশেম, আক্কাস খানের ছেলে ফাহিম, হান্নান, গোরাঙ্গসহ ১৫/২০ জন লোক।
মঙ্গলবার দুপুর বেলায় প্রবাসী মাসুদ মোল্লা মেজবানীর বাজার করার উদ্দেশ্যে রওনা হলে পথেই হামলাকারীরা এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় চলাচলের পথে জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক বিএনপি  নেতা ইলিয়াস পাটোয়ারী দেখে হামলাকারীদের বাধা দেয় এবং আহত প্রবাসীকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। তবে প্রবাসীর প্রকেটে থাকা নগদ এক লক্ষ টাকা হাতিয়ে নেয় হামলাকারীরা।
হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে প্রবাসী মাসুদ মোল্লা বলেন, গত ৩ বছর আগে আমি দেশে আসি। সেখানে থাকা অবস্থায় আমার একটা ব্যবসা রেখে আসি। এখন আমি আবার বিদেশে সৌদি আরবের পূর্বের ব্যবসা ফিরে যেতে লাইন দিয়েছি। কিন্তু আমার দুই ভাই আল আমিন ও আবুল কাশেম সেখানে যেতে দিচ্ছে না। কারন সেখানে গেলে আমার রেখে আসা ব্যবসা তাদের কাছ থেকে ফিরে নেওয়া হবে এ ভেবেই মূলত তারা তাদের শশুর বাড়ীর লোকজনসহ ২৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে আমার উপর এ অতর্কিত হামলা চালায়।  বিএনপি নেতা ইলিয়াস ভাই রক্ষা না করলে তারা আমাকে প্রাণে মেরে ফেলতো। আমি প্রশাসনের কাছে বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এদিকে হামলাকারীদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রবাসী যুবককে হামলাকারীদের হাত থেকে রক্ষা করলেন বিএনপি নেতা

আপডেট : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫