চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কৃতী সন্তান, আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মিলন-এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১লা এপ্রিল) বিকেলে তাহেরা মঞ্জিল মাঠে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে তিনি ভিডিও ভার্চুয়ালের মাধ্যমে শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।
নুরুল ইসলাম মিলন জানান, এই ধরনের কর্মসূচি সমাজের অসহায় ও দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবতার সেবায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তার বড় ভাই প্রয়াত জিএম ইকবাল হোসেন স্বপন ছিলেন বালিয়া ইউনিয়নের মানুষের সেবায় নিবেদিত প্রাণ। তারই ধারাবাহিকতায় নুরুল ইসলাম মিলন সবসময় এলাকার হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করেন।
শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন— ফয়সাল হোসেন মামুন,নজরুল ইসলাম লিটন,মো: জুয়েল গাজী,মুনছুর আহমেদ
এছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই শিক্ষাসামগ্রী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে তারা আরও ভালোভাবে পড়ালেখা করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।




















