শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ১নং ওয়ার্ড পরানপুর আঞ্চলিক শাখা জিয়া পরিষদ ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১নং ওয়ার্ড পরানপুর আঞ্চলিক শাখার জিয়া পরিষদ ক্লাব ক্লাব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ ক্লাবের সভাপতি মোঃ মোরশেদ আলম কিরনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হেমায়েতুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক মোজাহার হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফখরুল ইসলাম বিলাস, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের সভাপতি রশনারা বেগম, ওয়ার্ড বিএনপি সিঃ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক দুলু, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাজাহান মোল্লাহ, ওয়ার্ড যুবদলের সভাপতি কাউসার হোসেন, সদস্য শহীদুল্লাহ, জিয়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিঃ সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, সহ-সভাপতি মোশারফ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদলের সদস্য মোঃ অলিসহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে পরানপুর আঞ্চলিক জিয়া পরিষদ ক্লাবের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ১নং ওয়ার্ড পরানপুর আঞ্চলিক শাখা জিয়া পরিষদ ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- 31
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















