ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • 69

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী। সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে আয়োজনটি।

গত ৪ এপ্রিল, শুক্রবার বিকাল ৪টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক হাজী ইউনুস মাহমুদ, মোঃ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, সদস্য কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক ও সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসফেরত জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাজী ইউনুস মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা নেতৃবৃন্দ।

আন্তরিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ঈদ পুনর্মিলনীটি হয়ে ওঠে একটি মিলনমেলায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ১১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫