ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু ইকরার মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • 58

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইকরা আক্তার নামের ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকালে পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া-মনিনাগ এলাকার সেকান্দার আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট মেয়ে।

স্থানীয়  সূত্রে জানা গেছে, শিশু ইকরা ও তার বড় ভাই ইয়াছিন নিজ বসতঘর এলাকায় অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো। বেশ কিছুক্ষণ ইকরাকে দেখতে না পেয়ে তার মা’সহ পরিবারের অন্যান্য সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা।

এসময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় তার পরামর্শে তাৎখনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ইকরাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশু ইকরা অন্যান্য শিশু ও পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিবার, নিকট আত্মীয়-স্বজন, ওই বাড়িসহ স্থানীয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু ইকরার মৃত্যু

আপডেট : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫