হাজীগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ যোগদান করেছেন,শনিবার রাতে তিনি বিদায়ী ওসি হারুন অর রশিদের কাছ থেকে চার্জ বুঝে নেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ, ফরিদগঞ্জ সার্কেল এডিশনাল এসপি সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানা ওসি তদন্ত ইব্রাহিম খলিল।
নবাগত ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ কর্ম জীবনে চট্রগ্রামের কর্ণফুলী থানার ওসি(তদন্ত) পতেঙ্গা থানার ওসি এবং সর্বশেষ চাঁদপুর ডিবি ওসির দায়িত্বে ছিলেন।




















