ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • 24

১ এপ্রিল, মঙ্গলবার, হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের (২৫-২৭) সালের জন্য আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার মামুন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুনায়েদ হোসেন। এছাড়া, সহ-সভাপতি হিসেবে জহির রায়হান ও শাহপরান গাজী নির্বাচিত হয়েছেন।

প্রতিষ্ঠার শুরু থেকেই উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ শিক্ষা, সমাজকল্যাণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার প্রসারে কাজ করেছে। তারা প্রতি বছর শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা প্রদান এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে।

নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার মামুন তার বক্তব্যে বলেন, ‘‘আমাদের লক্ষ্য হল যুব সমাজকে শিক্ষার আলোতে আলোকিত করা, তাদের মান উন্নয়নের জন্য সচেতন করা এবং ঐক্যবদ্ধ হয়ে সমাজে শিক্ষার প্রসার ঘটানো। আমরা সমাজের সুখে-দুঃখে মানুষের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রসার ঘটানোর মাধ্যমে রাজারগাঁও ইউনিয়নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’’

এছাড়া, ২২ তম শিক্ষা উৎসব ২০২৫ উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ পুরস্কারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের কার্যক্রম দেশব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হয়ে উঠবে এবং এটি সমাজের উন্নয়নে অব্যাহত রাখবে। উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের প্রতি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়।

“এসো নবীন, দলে দলে উদয়নের ছায়াতলে এসো, নবীন ভয় নাই, উদয়ন ছাত্র ও সমাজকল্যাণে মাদক নাই!”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠন

আপডেট : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫