ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • 26

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশের এই বাজারে আগুন লাগে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত ঘটে বাজারের একটি হার্ডওয়্যার দোকান থেকে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী দোকান খোলার আগেই ক্ষতির মুখে পড়েন।

মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন—নবীর ও মুক্তারের হার্ডওয়্যার দোকান, শরীফের রঙের দোকান, অনিল দার ও রহিমের ফার্মেসি, গণেশের স্বর্ণালংকারের দোকান, আলমের মুদি, ফারুকের টিনের দোকান এবং কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার। এর বাইরে আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন। যদিও ফায়ার সার্ভিস বলছে, আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জীবিকার প্রধান মাধ্যম হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫