ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 50

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। দুই ইউনিট মিলে ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষম এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি ৮ এপ্রিল বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ইউনিটটি গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। আগামীকাল রোববার এ ঘাটতি আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিডিবি জানিয়েছে, বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে তারা পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে, যাতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে সচল রেখে কিছুটা ঘাটতি পূরণ করা যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি, কবে নাগাদ আদানি কেন্দ্র থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা

আপডেট : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫