ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • 50

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের আলফু মিয়া নামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা। সোমবার (১৪ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুয়েতের স্থানীয় সময় সোমবার বিকালে ৪টার দিকে আলফু মিয়া রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুয়েতে নিহত আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে এবং আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের প্রবাসী স্বজনরা। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, আলফু মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুয়েতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

আপডেট : ১১:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫