মঙ্গলবার (১৫ এপ্রিল) মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ফৈলাকান্দি যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে ৪ দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।
এ সময় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর মতলববাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
মেলায় অংশগ্রহণকারী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান আলমগীর সরকার।
এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মেলা উদযাপন কমিটির সভাপতি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আব্দুল আজিজ ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, সভাপতি মমিনুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছাত্রদলের সভাপতি গাজী রেহান উদ্দিন।
অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী ও মেলায় অংশগ্রহণকারী নারীদের অংশগ্রহণে চেয়ারে বসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।




















