ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, দুইজন গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • 28

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীসেবার আড়ালে গোপনে সক্রিয় থাকা দালালচক্রের দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চালানো এই অভিযানে মাসুদ (২৮) ও জুম্মন (৪০) নামের দুই ব্যক্তি হাতেনাতে ধরা পড়েন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং সদর মডেল থানার যৌথ অভিযানে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল চত্বরে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে সরাসরি সহায়তা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাঁদপুর শাখা। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই দালালচক্রটি রোগীদের জিম্মি করে টাকা আদায় করছিল। গোপন নজরদারির মাধ্যমে তাদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

আটকদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলোতে দালালচক্রের লেনদেন সংক্রান্ত তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুর জেলায় চলমান যৌথ বাহিনীর সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় ইতোমধ্যে বহু অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫